ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:৩৯:৩৩ অপরাহ্ন
হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত
বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ মকছেদ আলীকে (৫৫) গ্রেফতার করেছে এসআরবি-৫।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মকছেদ আলী রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মজের আলী।

শনিবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মামলার বরাত দিয়ে এসআরবি জানায়, গত ৩ অক্টোবর ওই তরুণী তাঁর মাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। এ সময় মকছেদ আলী তাঁকে একা পেয়ে চারঘাটের রায়পুর উত্তর গ্রামে নিজের বাড়ির পাশের একটি হলুদের ক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে ওই তরুণী তাঁর মায়ের কাছে গিয়ে ঘটনার কথা জানান। এ ঘটনায় তাঁর মা শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি দল চন্দ্রিমা থানার চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মকছেদ আলীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান