ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী
রাজশাহী অঞ্চলের শিক্ষার বিকাশে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা আগ্রহী হলে এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালুর প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। উচ্চমাধ্যমিক শাখা চালু হলে প্রয়োজনীয় নতুন ভবন নির্মাণ ও শিক্ষক পদায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের খেলার মাঠের নিচু ও অনুপযোগী অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী মাঠ উন্নয়নে পৃথক বাজেট প্রণয়নের নির্দেশ দেন। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে মাঠ উঁচু করে পুনর্নির্মাণ এবং চারপাশে হাঁটার উপযোগী পথ তৈরির কথাও বলেন তিনি। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অন্তত ২০০টি গাছ লাগানোর জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান।

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনাম তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানের বহু মেধাবী শিক্ষার্থী দেশ-বিদেশে রাজশাহীর মর্যাদা বাড়িয়েছেন। শিক্ষার্থীদের বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এবং রাজনৈতিক হানাহানি ও উসকানি থেকে দূরে থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। অতীতে বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো পুরোনো ভিত্তিপ্রস্তর বা স্মৃতিফলক ভেঙে ফেলা যাবে না।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত ছয়তলা ভবনটির নির্মাণ ব্যয় ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা। ভবনটির নির্মাণকাজের মেয়াদ ছিল ২১ মাস।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী