চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানিক দল।
গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানিক দল জানতে পারে, কামরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামাল কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোরাদ।
পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ৩৬ নম্বর মামলাটি গত ২৮ সেপ্টেম্বর করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক