ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

সাতক্ষীরাতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
সাতক্ষীরাতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাতক্ষীরাতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে
সাতক্ষীরার আশাশুনিতে এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং গুনাকরকাটি বাজারে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হামদা খাতুন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পেছনে একটি চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, অভিযুক্ত রবিউল ইসলাম শিশুটিকে অচেতন অবস্থায় বাইরে রেখে তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করেন এবং মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শোনার পর হামদা খাতুন তাকে বাড়িতে পৌঁছে দেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন।

খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮