জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
রবিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় রাজশাহী মহানগরীর রেলগেট গোড়হাঙ্গা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন সামনে রেখে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়কে চলাচলকারী মানুষের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি আক্তার আঁখি, কার্যনির্বাহী সদস্য সবুজ, শহীদ ও পিন্টু এবং সদস্য রাহাত, ইমন, হামিম, সিয়াম ও নুর হোসেনসহ অন্যরা।
মোঃ মাসুদ রানা রাব্বানী :