ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩২:২৯ অপরাহ্ন
জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর
জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে রাজশাহী কলেজের মিরর ডিবেটিং ক্লাব। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের পেছনে ফেলে এ সাফল্য অর্জন করে দলটি।

গত ৩ অক্টোবর আটটি বিভাগে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়ে জাতীয় পর্বে অংশ নেয় রাজশাহী কলেজের বিতার্কিকেরা। ৯ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন তাঁরা। পরদিন ১০ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

রাজশাহী কলেজের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন মো. শিহাব উদ্দিন, সুমাইয়া সানজিদা ও মোঃ সাব্বির হোসেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আলী বলেন, রাজশাহী কলেজ শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেয়। প্রতিটি বিভাগের নিজস্ব সহশিক্ষা ক্লাব রয়েছে। মিরর ডিবেটিং ক্লাবের জাতীয় পর্যায়ের এই অর্জন কলেজের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশজুড়ে রাজশাহী কলেজের সুনাম ছড়িয়ে দেবেন।

ক্লাবের সভাপতি মাহী উল বিন নূর বলেন, জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়া তাঁদের জন্য গর্বের। ভবিষ্যতে ক্লাবের বিতার্কিকেরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও রাজশাহী কলেজের প্রতিনিধিত্ব করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

দলের সদস্য সুমাইয়া সানজিদা বলেন, বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যতের প্রতিযোগিতায় আরও ভালো করতে সহায়তা করবে। কিছু প্রতিবন্ধকতা থাকলেও তা অতিক্রম করে ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সাফল্য শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি রাজশাহী কলেজের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮