ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৪:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৪:৪৯:১২ অপরাহ্ন
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ​

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

​সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং র‍্যালিটি  উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন। 

এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ। উক্ত ​কর্মসূচি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক স্থানীয় সাংবাদিকবৃন্দ,  উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্যে (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিয়ে রোধ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, কন্যাশিশুদের বাল্যবিয়ে থেকে মুক্ত রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩