ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

লিটন-মিরাজের বড় জুটিতে আফগানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:২৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৫:২৮:২৮ অপরাহ্ন
লিটন-মিরাজের বড় জুটিতে আফগানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছবি: সংগৃহীত
জমে উঠেছে আবুধাবি টেস্ট। দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের দেয়া ৪৭৯ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। 

লিটন দাসের সেঞ্চুরি, মুশফিক রহিম, নাজমুল শান্ত ও মেহেদী মিরাজের ব্যাটিং নৈপূণ্য, ৭ উইকেটে ৩৭২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। জবাবে চতুর্থ দিনে চা বিরতি পর্যন্ত টার্গেট তাড়া করতে নেমে ৩০  রানে ২ উইকেট হারিয়েছে আফগানরা। 

প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পাওয়া বাংলাদেশ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে তুলেছিলো ২২৩ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস ৫ এবং মেহেদি হাসান মিরাজ কোনো রান না নিয়ে চতুর্থ দিনে পুরনায় খেলা শুরু করেন। সপ্তম উইকেটে ১৪৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। 

লিটন ৫৭ টেস্টে সপ্তম সেঞ্চুরি করে আউট হয়েছেন ১০২ করে। ১১৭ বলে ১৪ বাউন্ডারীতে নিজের ইনিংস সাজিয়েছেন ফর্মে ফেরা লিটন। অন্যপ্রান্তে মিরাজ অপরাজিত ৫২ রান করলে; ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। 

এতে ৪৭৯ রানের টার্গেট পায় আফগানিস্তান। এর আগে তৃতীয় দিনে ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম দলকে ১৫৯ রান জুড়ে দিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং টার্গেট দেয়ার ভীত গড়ে দেন। মুশফিক ৮১, শান্ত ৮২ করে ফেরেন। 


প্রথম ইনিংসে বাংলাদেশ সাদমান ইসলাম, তানজিদ হাসান ও লিটনের ফিফটিতে অলআউট হয় ৩৪৬ রানে।  জবাবে আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ'র অপরাজিত সেঞ্চুরিতে ২৪০ রানে ইনিংস শেষ করে। টাইগার পেসার হাসান মাহমুদ হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। ইবাদত হোসেন পান ৪ উইকেট। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩