‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থীরা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র গত ৮ থেকে ১১ অক্টোবর ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজক ছিল ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (Institute of Architects Bangladesh, IAB)। আয়োজিত প্রতিযোগিতাটিতে দুটি পৃথক ইভেন্টে রুয়েটের শিক্ষার্থীদের দুইটি টিম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
নগরায়নের নানা জটিল চ্যালেঞ্জের উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে 'আরবান হ্যাকাথন' ইভেন্টে সারা দেশের বিভিন্ন স্থাপত্য স্কুলের প্রতিযোগীদের হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে রুয়েটের তিন সদস্যের একটি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন, দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান এবং রাহিদ বিন জাফর সামি।
অন্যদিকে, স্থাপত্য, নকশা এবং নির্মিত পরিবেশ (built environment) বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়ে 'কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে রুয়েটের আরেকটি দল। এই দলের সদস্যরা হলেন, তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম এবং রামিশা মহসিন। এছাড়াও একই বর্ষের সোহান ফেরদৌস 'ইম্প্রমটু পলিটিকো' নামক সেগমেন্টে প্রশংসনীয় উপস্থিত বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ আর্কসামিট ২০২৬ এর রুয়েটের মেন্টর হিসেবে ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড, এইচ, এম, মঞ্জুর মোর্শেদ।

মোঃ মাসুদ রানা রাব্বানী :