ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:৪৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:৪৯:৩৩ অপরাহ্ন
৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার
বয়স ৪০-এর কোঠা পেরোতেই শুধু শরীরে নয়, বদল আসে ত্বকেও। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের স্বাভাবিক জেল্লা কমতে শুরু করে, সে কথা ঠিক। তবে পর্যাপ্ত যত্ন নিলে যে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখা যায় না, তা নয়। নিয়ম আর সঠিক খাদ‍্যাভ‍্যাসে নিজেকে বাঁধলে বেশি বয়সেও মাধুরী দীক্ষিত কিংবা প্রিয়ঙ্কা চোপড়ার মতো পেলব, মসৃণ ত্বক ধরে রাখা সম্ভব। বাজারচলতি প্রসাধনী ব্যবহার করলেই যে ত্বক ভাল রাখা সম্ভব হয়, তা একেবারেই নয়। বরং খাদ্যাভ্যাসে বদল আনলে ভাল থাকে ত্বক। একমত পুষ্টিবিদ শ্বাশ্বতী পাল। পুষ্টিবিদের কথায়, ‘‘বাইরের খাবার খাওয়ার অভ্যাস আর পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার ফলে ত্বক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই বয়স বাড়লে ত্বক ভাল রাখতে চাইলে তার প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। প্রসাধনী ত্বকের বাহ্যিক গঠনে বদল আনে। কিন্তু প্রকৃত জেল্লা চাইলে ত্বকের যত্ন নিতে হবে ভিতর থেকে। প্রোটিন, ভিটামিন, ফাইবার পরিমাণমতো খেতে হবে।’’ ৪০ মানেই প্রৌঢ়ত্বের দিকে এগোনো। তাই ত্বকের যত্নে কোনও খামতি রাখা যাবে না। কোন খাবারগুলি এই বয়সে ত্বকে জেল্লা ধরে রাখে?

আমলকি: ৪০-এর পর শরীরে কোলাজেনের মাত্রা কমে যায়। আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি রয়েছে। এটি শরীরের ভেতরে কোলাজেন নষ্ট হয়ে যাওয়া আটকায়। এবং নতুন কোলাজেন তন্তু তৈরিতে সাহায্য করে।

আখরোট: এই বাদামটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। আখরোট নিয়মিত ডায়েটে রাখলে ত্বকে জেল্লা আসে। শরীরে প্রদাহের মাত্রা কমে। তাই ৪০-এর পর নিয়মিত আখরোট খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ।

হলুদ-দুধ: পুষ্টিবিদের কথায় হলুদ মেশানো দুধ হল অ্যান্টি-এজিংয়ের সবচেয়ে শক্তিশালী দাওয়াই। এই পানীয় নিয়মিত রাতে শোয়ার আগে খেলে ত্বকে জেল্লা আসে, ত্বক ভিতর থেকে প্রদাহমুক্ত থাকে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩