ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:০১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:০১:২৩ অপরাহ্ন
​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক
রাজশাহী মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি খাসজমি বরাদ্দ চেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহানগরীর বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাসিকের অনুকূলে সরকারি খাসসম্পত্তি বরাদ্দ ও হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাসিক প্রশাসক নগরীর ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয় এবং কমিউনিটি সেন্টার নির্মাণে জমির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসন, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য সরকারি খাসজমি বরাদ্দের বিষয়েও আলোচনা করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, এসব নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকারি খাসসম্পত্তি সিটি করপোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে। এতে মহানগরবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

আলোচনা শেষে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩