রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশ পৃথক অভিযানে ছয়জনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ট্যাপেন্টাডল, ৬৪ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
এর মধ্যে নগরীর রাজপাড়া থানা পুলিশ বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ৩ জনকে গ্রেপ্তার করে। একই সময় ৭৮ পিস ট্যাপেন্টাডল ফেলে পালিয়ে যায় অপর এক মাদক কারবারী। চন্দ্রিমা থানা পুলিশ মুশরইল বাগান এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডল সহ ১জনকে গ্রেপ্তার করে। বেলপুকুর থানা পুলিশ ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবাসহ রেলগেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। শাহমখদুম থানা পুলিশ ফুলতলা বাজার এলাকা থেকে ১১০ গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেপ্তার করে। মতিহার থানা পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে মাদক সেবনের অভিযোগে আটক করে।
এদিকে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহমখদুম থানা পুলিশ পবাপাড়ার থানার মোড় এলাকা থেকে ইমন সরদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর ব্যবহৃত স্মার্টফোনে তিনটি জিমেইল আইডি, মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত দুটি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন মুখপাত্র।

মোঃ মাসুদ রানা রাব্বানী :