ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:০০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:০০:২৫ অপরাহ্ন
মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘দুর্যোগ থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন। 

প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সতর্কবার্তা সম্পর্কে সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে মানুষের ধারণা থাকা জরুরি। দুর্যোগ মোকাবিলায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দুর্যোগের ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩