ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা ও একদিন মরে যাবো ! নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৭:২৪ অপরাহ্ন
বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর... বাসা ‘ভাড়া নেওয়ার’ কথা বলে ঘরে ঢোকেন তিন নারী, অতঃপর...
খুলনার সোনাডাঙ্গায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক গৃহকর্ত্রীকে অচেতন করে সাড়ে পাঁচ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নগরীর নবপল্লী স্কুলের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ গৃহকর্ত্রীকে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ২৭ সেপ্টেম্বর কয়েকজন বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক হাজার টাকা অগ্রিম দেন। ১ অক্টোবর তাদের ওঠার কথা থাকলেও তারা আসেননি। পরে সোমবার সকাল ১০টার দিকে তিন নারী মাছ, দুধ ও পেঁপে নিয়ে বাসায় আসেন।

এ সময় গৃহকর্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার একপর্যায়ে ওই নারীরা তাকে লাচ্ছি বা অন্য কিছু খাওয়ান, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন ও আংটি খুলে নেওয়া হয়। এসব অলংকারের ওজন সাড়ে পাঁচ ভরির বেশি বলে দাবি পরিবারের।

এদিকে, ভুক্তভোগী গৃহকর্ত্রীর কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুত অলঙ্কার খুলতে গিয়ে ওই তিন নারী টানাহেঁচড়া করার কারণে এমনটা হয়েছে।

ভুক্তভোগীর জামাতা জানান, দুপুরের পর থেকে ফোন করেও শাশুড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। বিকেল ৪টার দিকে বাসায় গিয়ে তাকে সোফায় অচেতন অবস্থায় পান। পরে হাসপাতালে নেওয়া হয়। তিনি মাঝেমধ্যে কথা বললেও আবার অচেতন হয়ে পড়ছেন।

তিনি আরও জানান, অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্র বা ছবি নেওয়ার আগেই এ ঘটনা ঘটে। তাদের সঙ্গে যোগাযোগের একটি মোবাইল নম্বর পুলিশের কাছে দেওয়ার হয়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অনলাইনে তিনি ঘটনাটি দেখেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু