ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা?

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:২৯:৩৪ অপরাহ্ন
‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা?
মহিলাদের শরীর নিয়ে সমাজের প্রত্যাশার শেষ নেই। কখনও ওজন বেড়ে গেলে কটাক্ষ, কখনও আবার রোগা হয়ে গেলেও সমালোচনা। এই অভিজ্ঞতার কথা শোনালেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন। সম্প্রতি সন্তান জন্মের পরে ওজন বেড়ে যাওয়ায় ক্যাটরিনা কইফকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে এ বার নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন রাধিকা। জানালেন, চেহারা নিয়ে মানুষের লাগাতার মন্তব্য কী ভাবে তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল।

এক সাক্ষাৎকারে রাধিকা জানান, বিভিন্ন ছবির চরিত্রের প্রয়োজনে তাঁর ওজনের অনেক পরিবর্তন হয়েছিল। ২০১৮ সালে ‘পটাখা’ ছবির জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে ‘শিদ্দত’-এর শুটিং চলাকালীন সেই ওজন কমানোর চেষ্টা করেন। রাধিকার কথায়, “‘পটাখা’ ছবির জন্য আমি ১৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। তার পর ‘শিদ্দত’ এবং ‘আংরেজ়ি মিডিয়াম’-এর শুটিং করতে করতে ওজন কমাচ্ছিলাম। তখন আমাকে বলা হয়েছিল, ‘এ তো খুব মোটা! নায়িকা হবে কী করে?’”

এর পরে একের পর এক ছবির কাজ চলতে থাকায় ওজন কমানোর চেষ্টা করতে থাকেন রাধিকা। ক্রমে এতটাই রোগা হয়ে পড়েন যে, শরীরের উপর প্রভাব পড়তে শুরু করে। শেষ পর্যন্ত কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাঁর কথায়, “ক্রমাগত ওজন কমাচ্ছিলাম আর একের পর এক ছবির শুটিং করছিলাম। শেষ পর্যন্ত আমার শরীরে হাড় ছাড়া কিছুই ছিল না। স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে থাকায় বিরতি নিই।”

রাধিকা জানান, তাঁর চেহারা নিয়ে মানুষের প্রত্যাশা বার বার বদলেছে। ওজন বেশি থাকলে তাঁকে মোটা বলা হত। আবার ওজন কমানোর পরেও রেহাই মেলেনি। তখন বলা হত, তিনি নাকি প্রয়োজনের তুলনায় বেশি রোগা।

একসময় নিজেকেই প্রশ্ন করেন অভিনেত্রী, অন্যকে খুশি করতে গিয়ে কেন নিজের শরীরের উপর এত চাপ দিচ্ছেন? বুঝতে পারেন, চেহারা যতই বদলাক, সমালোচনা করার লোক থাকবেই। তার পর থেকেই নির্দিষ্ট ওজনের পিছনে না ছুটে সুস্থ থাকার দিকে মন দেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, মানুষ কখনও সন্তুষ্ট হবে না এটা জেনেও কেন তাদের খুশি করার চেষ্টা করছি? তার পর সুস্থ থাকার

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩