ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:৪৭:৫৮ অপরাহ্ন
আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি
বড় কোনো তারকা নেই, প্রচারেও ছিল সীমাবদ্ধতা। তবু বক্স অফিসে চমক দেখাচ্ছে কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’। মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির ১৮ দিনের মধ্যেই ভারতে আয় করেছে ৫৯ কোটি রুপি। কম বাজেটের এই সিনেমার অভাবনীয় সাফল্য এখন আলোচনায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মনোজ কুমারের পরিচালনায় সিনেমাটি মুক্তির শুরুতে খুব একটা দর্শক টানতে পারেনি। তবে সময়ের সঙ্গে বদলাতে থাকে পরিস্থিতি। দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়া ইতিবাচক প্রচারণায় বাড়তে থাকে সিনেমাটির প্রতি আগ্রহ। একপর্যায়ে প্রদর্শনীর সংখ্যা ও আয় দুটিই বাড়তে শুরু করে।

বক্স অফিসের হিসাব প্রকাশকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে মাত্র ৬০টি প্রদর্শনী থেকে প্রায় ৯ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। তবে ১৮তম দিনে এর আয় দাঁড়ায় প্রায় ৫ কোটি রুপি। ওই দিন পর্যন্ত ভারতে সিনেমাটির মোট নেট আয় হয়েছে ৫৯ কোটি রুপি।

বিয়ের দাওয়াতের কার্ড বিলি করে প্রচার

সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে নির্মাতাদের ব্যতিক্রমী প্রচারকৌশল। মুক্তির আগের দিনও দর্শক পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন পরিচালক মনোজ কুমার। প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় প্রচলিত বিপণন কৌশলের বদলে তারা বেছে নেন অভিনব এক পদ্ধতি।

বিয়ের দাওয়াতের কার্ডের আদলে আমন্ত্রণপত্র ছাপিয়ে বাসে বাসে ঘুরে অপরিচিত মানুষের হাতে তুলে দেন সিনেমাটির নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের অনুরোধ ছিল, অন্তত একবার যেন দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখেন।

নির্মাতাদের এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয় দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে ছড়িয়ে পড়া আলোচনায় ধীরে ধীরে সিনেমাটির দর্শক বাড়তে থাকে।

সিনেমা শেষ করতেও ছিল অর্থসংকট

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রেমাদা ওরালি’ নির্মাণের সময়ও অর্থসংকটে পড়েছিলেন নির্মাতারা। সিনেমার কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে একপর্যায়ে মায়ের মঙ্গলসূত্র বন্ধক দেওয়ার কথাও ভেবেছিলেন পরিচালক মনোজ কুমার।

সেই সিনেমাই এখন নির্মাণব্যয়ের তুলনায় বহুগুণ বেশি আয় করে আলোচনায় এসেছে। মাত্র আড়াই কোটি রুপি বাজেটের বিপরীতে ৫৯ কোটি রুপি নেট আয় সিনেমাটিকে কন্নড় চলচ্চিত্রের উল্লেখযোগ্য বক্স অফিস সাফল্যগুলোর একটি হিসেবে তুলে ধরেছে।

কম বাজেটে নির্মিত হয়েও বড় অঙ্কের আয় করা ‘হনুমান’ ও ‘লালো’র মতো সিনেমার সাফল্যের ধারায় এবার আলোচনায় উঠে এসেছে ‘প্রেমাদা ওরালি’। সিনেমাটির বক্স অফিস যাত্রা দেখাচ্ছে, বড় তারকা কিংবা বিপুল প্রচার বাজেট ছাড়াও দর্শকের ইতিবাচক সাড়া একটি সিনেমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩