ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন
পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করতে হবে: বিভাগীয় কমিশনার
পণ্যের গুণগত মান ও সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবাসহ প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা জরুরি।

বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির প্রতিপাদ্য ছিল অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি।

বিভাগীয় কমিশনার বলেন, কেনাবেচা ও লেনদেনে ওজন ও পরিমাপে কম দেওয়া থেকে বিরত থাকা এবং পরস্পরের অধিকার রক্ষা করা ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। উৎপাদিত খাদ্যের ১৫ থেকে ২০ শতাংশ ইঁদুর ও পোকামাকড়ের কারণে নষ্ট হয়। রান্না ও পরিবেশনের পর্যায়েও প্রায় ১০ শতাংশ খাবার অপচয় হয়। বিশেষ করে বড় অনুষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত খাবার নেওয়ার প্রবণতা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ সেবন থেকে বিরত থাকা এবং নগর এলাকায় পয়োনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

রপ্তানিপণ্যে অসাধু উপায়ে সাময়িক লাভের চেষ্টা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণœ করে উল্লেখ করে তিনি বলেন, এতে পুরো ব্যবসায়ী সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে।

বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী।

আলোচনা সভার আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির