ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৯:০২ অপরাহ্ন
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলার মধ্যে দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন এক তরুণী। তবে তার আইনজীবী জানিয়েছেন, ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়ায় যেন কোনো প্রভাব না পড়ে, সে কারণেই দেওয়ানি মামলায় এই পরিবর্তন আনা হয়েছে। অভিযুক্ত পিটার্স অবশ্য তার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ অস্বীকার করেছেন।

২০ বছর বয়সী পিটার্স অনলাইনে ‘ক্লাভিকুলার’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন সম্পর্কের উদ্দেশ্যে কাউকে মাদক প্রয়োগ এবং ২১ বছরের কম বয়সী ব্যক্তিকে মদ সরবরাহের অভিযোগে মামলা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ১৮ বছর বয়সী আলেকসান্দ্রা ভাসিলেভনা মেন্দোজা ম্যাসাচুসেটসে অবস্থানকালে পিটার্সের পরিবারের কেপ কডের বাড়িতে যান। অনলাইনে আলোরাহ বা আলোরাহ জিভা নামে পরিচিত এই তরুণীর অভিযোগ, পিটার্স তার জন্য গাড়ি ভাড়া করে পাঠান। সেখানে যাওয়ার পর দুজন সরাসরি সম্প্রচার চালানোর সময় পিটার্স তাকে ভদকা পান করান এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চ্যাথাম পুলিশ বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। গত মাসে পিটার্সের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন।

এর আগে মেন্দোজা ফ্লোরিডার মায়ামিতে পিটার্সের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছিলেন। ওই মামলায় ২০২৫ সালের মে মাসের ঘটনার সঙ্গে সম্পর্কিত যৌন নিপীড়নের অভিযোগের পাশাপাশি একই বছরের নভেম্বরে তার মুখে অনুমোদনহীন চর্বি গলানোর উপাদান ইনজেকশনের মাধ্যমে প্রয়োগের অভিযোগও আনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির আদালতে সংশোধিত অভিযোগপত্র জমা দেন মেন্দোজা। এতে যৌন নিপীড়নের অভিযোগ বাদ দেওয়া হয়েছে এবং মে মাসের ঘটনার বিবরণও সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন অভিযোগপত্রে বলা হয়েছে, মেন্দোজা নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালে পিটার্স তার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেন। তবে আগের অভিযোগপত্রে থাকা অচেতন অবস্থায় সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের নির্দিষ্ট অভিযোগটি নতুন নথিতে আর নেই।

মেন্দোজার আইনজীবী ড্রু মস এক বিবৃতিতে বলেন, পিটার্সের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও অন্যান্য আচরণ বিবেচনায় বিষয়টি এখন ফৌজদারি বিচারব্যবস্থার আওতায় নিষ্পত্তি হওয়াই উপযুক্ত। ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলমান থাকায় যৌন নিপীড়নের অভিযোগটি দেওয়ানি মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মক্কেল চান না, দেওয়ানি মামলার কারণে ফৌজদারি বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হোক।

ম্যাসাচুসেটসের মামলায় পিটার্সের আদালতে হাজির হওয়ার তারিখ ১৪ অক্টোবর নির্ধারিত থাকলেও মামলার নথি অনুযায়ী, সেই শুনানি বাতিল হয়েছে। পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ ২২ অক্টোবর।

এদিকে সংশোধিত দেওয়ানি মামলায় পিটার্সের বিরুদ্ধে শারীরিক আঘাত, ইচ্ছাকৃতভাবে মানসিক কষ্ট দেওয়া, প্রতারণামূলক তথ্য দেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা এবং অনুমতি ছাড়া নাম ও ছবি প্রকাশের অভিযোগ বহাল রয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মায়ামিতে একটি পরিচিতি অনুষ্ঠানে দেখা হওয়ার পর পিটার্স মেন্দোজা ও তার বন্ধুদের ফ্লোরিডার ডেলরে বিচে নিজের বাসায় সরাসরি সম্প্রচারের জন্য আমন্ত্রণ জানান। ওই সম্প্রচারের সময় পিটার্স মেন্দোজার মুখে সিরিঞ্জ দিয়ে ‘অ্যাকুয়ালিক্স’ নামের একটি চর্বি গলানোর উপাদান প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে। মেন্দোজার দাবি, তার সম্মতি ছাড়াই ওই উপাদান প্রয়োগ করা হয় এবং এটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত নয়—সে তথ্যও তাকে জানানো হয়নি।

সংশোধিত অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইনজেকশন দেওয়ার সময় মেন্দোজা অপ্রাপ্তবয়স্ক ছিলেন—এ কথা পিটার্স জানতেন। সরাসরি সম্প্রচার চলাকালে দর্শকদের কয়েকজন মন্তব্যে তার বয়স ১৭ বছর বলে সতর্ক করেছিলেন। অভিযোগ অনুযায়ী, পিটার্স বয়সের বিষয়টি নিয়ে মন্তব্যের জবাব দেন, তাদের বয়সের দুই বছরের ব্যবধানের পক্ষে যুক্তি দেন এবং এরপরও ইনজেকশন প্রয়োগ করেন।

পিটার্সের মুখপাত্র সর্বশেষ সংশোধিত দেওয়ানি মামলা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এর আগে পিটার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে দেওয়ানি মামলায় তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে আদালতে এখনো নিষ্পত্তি হয়নি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির