ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট!

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:২৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:২৬:১০ অপরাহ্ন
অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট!
শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত যন্ত্রমানব! এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। দাবি, জার্মানির কোলন শহরে একটি ফাস্ট-ফুড রেস্তরাঁর বাইরে ১৬ বছর বয়সি এক কিশোরীকে যৌন হয়রানি করেছে একটি রোবট। সেই ঘটনাটি মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটে রবিবার, রাত পৌনে বারোটা নাগাদ। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জন কিশোরের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

কিশোরী তার বন্ধুদের সঙ্গে একটি ফাস্ট-ফুড রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে ছিল। এমন সময় প্রায় ১.২ মিটার উচ্চতার একটি লাল-সোনালি রঙের রোবট পিছন থেকে তার দিকে এগিয়ে আসে বলে অভিযোগ। জানা গিয়েছে, এই ঘটনাটির ভিডিয়ো করা হয়েছিল এবং সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কোলন পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁদের কাছে অভিযোগ এসেছে, যন্ত্রমানবটি এক ১৬ বছর বয়সি মেয়ের নিতম্ব স্পর্শ করেছিল। তার শরীরে ধাক্কা দেওয়ার মতো অঙ্গভঙ্গি করছিল।

পুলিশের সন্দেহ, রোবটটিকে ইচ্ছাকৃত ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। রোবটটির ওয়েগবার্গের বাসিন্দা ১৬ বছর বয়সি এক কিশোরের। সে এবং তার ১৯ বছর বয়সি এক বন্ধু ঘটনাটির ভিডিয়ো করছিল। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের একটি গাড়ির বুটের ভিতর থেকে রোবটটি উদ্ধার করে। তদন্তের অংশ হিসেবে পুলিশ যন্ত্রমানবটিকে এবং ওই কিশোরদের মোবাইল ফোন হেফাজতে নিয়েছে বলে খবর। ঘটনার সময় রোবটটি কী ভাবে কাজ করছিল এবং তার গতিবিধি দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিশোরীকে যৌন হয়রানি করার জন্য যন্ত্রমানবটিকে ইচ্ছাকৃত ভাবে ব্যবহার করা হয়েছিল কি না তারও তদন্ত করছে কোলন পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির