ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৩৬:১৩ অপরাহ্ন
স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ
নাটোরের গুরুদাসপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে যৌতুকের বলি হয়েছেন সুবর্ণা খাতুন (২২) নামের এক সন্তানের জননী। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন সুবর্ণার বাবা গোলাম মোস্তফা। 

উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, যৌতুকের চাপ, স্বামীর পরকীয়া ও নির্যাতন মেনে নিতে না পেরে গত সোমবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন সুবর্ণা। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন নেয়া হয়। তাকে হাসপাতালে ফেলে রেখে তার গহনা ও কোলের সন্তান নিয়ে পালিয়ে যায় স্বামী ও শ্বাশুড়ি। আবার তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর ভাটোপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন হোসেনের সাথে মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সুবর্ণা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই বছরের শিশুকন্যা আরিশা খাতুন। ১১ অক্টোবর রাতে পারিবারিক কলহে আলামিনের সাথে সুবর্ণা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ১২ অক্টোবর সকালে সুবর্ণা খাতুন নিজ ঘরে ঘাস মারার বিষ পান করেন। 

সুবর্ণার বাবা গোলাম মোস্তফা ও ভাই হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, স্বামী ও শাশুড়ির পাশবিক নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নেয় সুবর্ণা। তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ময়নাতদন্তের রির্পোট পেলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির