ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শাশুড়ি হত্যার দায়ে ১৯ বছর পর জামাইয়ের যাবজ্জীবন সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির ঘি কফি খেলে কি সত্যিই মেদ ঝরে? জেনে নিন সত্যিটা লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! ‘সবচেয়ে খারাপ বিজ্ঞাপন’ নিয়ে তীব্র ক্ষোভ মহিলা ক্রীড়াবিদদের হুথির ক্ষেপণাস্ত্রে ভূপতিত সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান! ইউএনও'র প্রচেষ্টায় বদলে গেছে দুর্গাপুর অফিস পাড়া

মান্দায় নিষিদ্ধ কারেন্ট জালে মাছ নিধন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৩৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:৩৫:০১ অপরাহ্ন
মান্দায় নিষিদ্ধ কারেন্ট জালে মাছ নিধন মান্দায় নিষিদ্ধ কারেন্ট জালে মাছ নিধন
নওগাঁর মান্দা উপজেলার আত্রাই ও শিব নদ, বিলহিলনা, বিলমান্দা এবং আশপাশের বিভিন্ন খাল-বিলে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ রিংজাল, ঘেরজাল, কচাল ও ঘূর্ণিজাল। এসব জালে প্রতিনিয়ত ধরা হচ্ছে বোয়াল, রুই, কাতলা, মৃগেল, টেংরা, পুঁটি, শিং, কৈ, চিংড়ি ও গুঁচিসহ নানা প্রজাতির দেশিয় মাছের পোনা। 

এতে একদিকে যেমন মাছের উৎপাদন কমছে, তেমনি বিলুপ্তির মুখে পড়ছে বহু দেশিয় প্রজাতি মাছের ভাণ্ডার। এরই মধ্যে হারিয়ে যেতে বসেছে পাতাশি, বাঁশপাতাড়ি, ইটা, গাগর, কালবাউস, দারিসহ কিছু দুর্লভ প্রজাতি মাছ। আত্রাই নদীতে এখন টেংরা মাছও আর তেমন দেখা যায় না।

স্থানীয় সচেতন মহলের দাবি, পোনা মাছ নিধন ঠেকাতে নিয়মিত অভিযান চালানোসহ নিষিদ্ধ জালের বিক্রি বন্ধ এবং জড়িতদের শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি। না হলে একদিন হয়তো দেশিয় প্রজাতির মাছ থাকবে কেবল স্মৃতিতে।

উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে নিষিদ্ধ জাল দিয়ে মা মাছ শিকারের মহোৎসব চলে। বর্ষা এলেই শুরু হয় পোনা মাছ নিধন। কারেন্ট, রিংজাল, কচালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করছে শিকারিরা। মৎস্য অফিসের তেমন কোনো তদারকি নেই। দিন দিন কমে যাচ্ছে মাছ।’

একই অভিযোগ করেন গোপালপুর বাজারের বাসিন্দা শহিদুল ইসলাম শহীদ। তিনি বলেন, ‘বিলমান্দা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে দেশিয় মাছের পোনা ধরে গোপালপুরসহ বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। মা মাছও ধরা হচ্ছে এসব জালে। এভাবে চললে আগামিতে দেশিয় মাছ বিলুপ্ত হয়ে যাবে।’

রাজশাহীর মোহনপুর উপজেলার পারিলাডাঙ্গা গ্রামের বাসিন্দা ওমর ফারুক জানান, ‘নিষিদ্ধ জালে প্রতিদিন বিলহিলনা থেকে ধরা হয় প্রচুর পরিমাণে দেশিয় জাতের পোনামাছ। এসব মাছ পারিলাডাঙ্গা আড়তে প্রকাশ্যে বেচাকেনা চলে। পরে এখান থেকে তা ছড়িয়ে পড়ে রাজশাহীসহ বিভিন্ন জেলায়।’

উপজেলার পরানপুর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার বিষয়টি উপজেলা মৎস্য অফিসকে অবহিত করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ বিষয়ে মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল বলেন, ‘আগামী সপ্তাহে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে। এরপরও যদি কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার