মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, লালপুর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা নদীর প্রায় ১০ গজ উত্তরে একটি তালগাছের গোড়ায় সন্দেহজনক অবস্থায় একটি শপিং ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে।
এ সময় ব্যাগের ভেতর থেকে দুই রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও একটি ওয়াকিটকি চার্জার পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এসব সরঞ্জাম কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :