রাজশাহীতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কাটাখালী থানার মিডিলচর নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গল থেকে এসব মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, তালাইমারী বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার মিডিলচর নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ১২ বোতল ম্যাজিক মোমেন্টস, ১১ বোতল ম্যাকডোয়েলস, ৩৫ বোতল ইম্পেরিয়াল ব্লু ও সাত বোতল রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :