রাজশাহীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবমূর্তি ও একটি ভাঙা অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের অংশ হিসেবে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবমূর্তি এবং ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মূর্তির ভাঙা অংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মূর্তি ও ভাঙা অংশের বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

মোঃ মাসুদ রানা রাব্বানী :