ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৫:৪৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:৪৭:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪ রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে পরিচালিত বিভাগীয় ক্রিকেট দলের মালামালবাহী কাভার্ড ভ্যান থেকে আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া বিভিন্ন মালামাল, নগদ টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোঃ মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের মোঃ সোহান রহমান (২৩), একই উপজেলার বারইপাড়া গ্রামের মোঃ রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের মোঃ শাহাদাত হোসেন (৫২)।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, গত ১৩ অক্টোবর বিসিবির অধীনে পরিচালিত বিভাগীয় ক্রিকেট দলের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। ১৪ অক্টোবর ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে পুনরায় যাত্রা শুরু করেন। পরে ভোর  ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছন থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তালা ভেঙে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।

পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালককে জানান। পরে চালক গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। বিষয়টি গাড়ির মালিককে জানানোর পর তিনি রাজশাহীর উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন। রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের চুরির ঘটনা জানান।

পরে কাভার্ড ভ্যান থেকে মালামাল নামানোর সময় দেখা যায়, বিসিবির বিভাগীয় ক্রিকেট দলের মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি পাওয়া গেছে। বাকি আটটি বিভিন্ন আকারের লাগেজ চুরি হয়েছে।

এ ঘটনায় এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় ১৪ অক্টোবর একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৬) করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে।

ডিবির উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসানসহ গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযুক্ত শাহাদাত হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ আট হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাকেস, চারটি প্লাস্টিকের বক্স, তালা ভাঙার কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী জেলায় দুটি, টাঙ্গাইল জেলায় দুটি এবং নাটোর জেলায় একটি মামলা রয়েছে। সোহান রহমানের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি এবং রুবেল আহমেদের বিরুদ্ধেও একই থানায় একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন