ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:২০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:২০:১৯ অপরাহ্ন
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ট্রাকচালক বিপুল মিয়া বুধবার রাতে বগুড়া সদর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে রিয়াদের বাবা বিপুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ঘটনার তদন্ত দাবি করেন। একই সঙ্গে তিনি আহত শিক্ষকের সমালোচনা করেন। তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্কুল ছুটির পর শরীরচর্চার শিক্ষক আবু রায়হান ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল রিয়াদ ইসলাম কিরন। সে শিক্ষককে মোটরসাইকেল থামাতে বলে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে রিয়াদ হাতে থাকা গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

এ ঘটনার পরদিন স্কুল কর্তৃপক্ষ রিয়াদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে। পরে শিক্ষককে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী শিক্ষক তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪