মাঝআকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগের পর তেল আবিবমুখী বিদেশি বিমানগুলোর পাইলট ও কেবিন ক্রুদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে ইসরায়েল। এই নির্দেশিকা মেনে চলার কথা জানিয়েছে এয়ার ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রের বিমান সংস্থা স্মার্টউইংস।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহকারী পাইলটের বিরুদ্ধে ককপিটে হামলা ও বিমানটি বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগ ওঠে। এরপরই নিরাপত্তা জোরদারে নতুন বিধি জারি করে ইসরায়েলের পরিবহন মন্ত্রক।
নির্দেশিকা অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, এমন দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের ইসরায়েলমুখী বিমানে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ প্রায় ৩১টি দেশ রয়েছে বলে জানা গেছে।
এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস জানিয়েছে, তারা নতুন নির্দেশিকা মেনে বিমান পরিচালনা করবে। তবে জাতীয়তা বা পাসপোর্টের ভিত্তিতে ক্রু নির্বাচনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে পাইলট ও কেবিন ক্রুদের কয়েকটি সংগঠন।

আন্তজার্তিক ডেস্ক