ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:৩৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:৩৬:৫৩ অপরাহ্ন
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কাইমপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বেগম (৪৮) ও মেয়ে রাবেয়া আক্তারকে (২৪) আটক করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যমতে, কয়েক দিন আগে রাবেয়া আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয়, টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে বাবা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাবেয়া তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে আহত বাবাকে চিকিৎসার জন্য কসবা আল নূর প্রাইভেট হাসপাতালে নিয়ে যান মেয়ে। চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর খালের পাড়ে বসে থাকতে দেখা যায় খোরশেদ আলমকে। এ সময় তার স্ত্রী নূরজাহান বেগম তাকে বাড়িতে আনতে গেলে শরীর থেকে বিষাক্ত ওষুধের গন্ধ পান বলে জানা গেছে।

পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ওয়াশ করার পর বিষাক্ত পদার্থ সেবনের বিষয়টি জানতে পারেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকায় তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে কসবা-আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনাস্থলে যান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক