ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:৪১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১২:৪১:২০ পূর্বাহ্ন
রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত
 
রাজশাহীতে ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার আয়োজনে নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ক্যাম্প ফায়ারের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, কাব স্কাউটিং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে শিশুরা দলগতভাবে কাজ করা, পরস্পরকে সহযোগিতা করা এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার শিক্ষা পায়।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, স্কাউটিংয়ের মূল চেতনা হলো সেবা, শৃঙ্খলা ও মানবিকতা। এ চেতনা ধারণ করে শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। এ ক্যাম্পে অর্জিত অভিজ্ঞতা কাব স্কাউটদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. সাইফুল হক। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্প ফায়ার ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠান শেষ হয়। এ সময় শিশুদের পরিবেশনায় নাচ ও গান অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন