ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:১৩:২৮ অপরাহ্ন
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ছড়িয়ে পড়েছে শত শত আইফোন, ফরাসি সুগন্ধি ও বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্য সংগ্রহ করতে ছোট নৌকা ও উদ্ধারকারী জলযান নিয়ে সাগরে নেমেছেন শত শত মানুষ। ঘটনাটি ঘটেছে ইরানের পারস্য উপসাগরীয় উপকূলের কাছে। খবর দ্য টেলিগ্রাফের।

গত ১৪ অক্টোবর অজ্ঞাত বস্তুর আঘাতে বিস্ফোরণের পর ‘জিএফএস প্রাইড’ নামের পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। এরপর জাহাজে থাকা কনটেইনার ও বিভিন্ন পণ্য সমুদ্রে ছড়িয়ে পড়ে। স্থানীয় জেলেরা মাছ ধরার পরিবর্তে সেসব পণ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমরা হরমুজ প্রণালির দিকে যাচ্ছি। শুনেছি একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে গেছে। তাই আইফোন ও সুগন্ধি সংগ্রহ করতে যাচ্ছি।’

জাহাজটির নিবন্ধনকারী দেশ সিঙ্গাপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার পর জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজে থাকা ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের কেউ আহত হননি।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, জাহাজটি অননুমোদিত ও বিপজ্জনক পথে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত করে। এতে আগুন ধরে যায় এবং দুই হাজার ৫০০টির বেশি কনটেইনার নিয়ে জাহাজটি ডুবে যায়।

প্রকাশিত ভিডিওগুলোতে আধা ডুবে থাকা কনটেইনারের ফাঁকে ছোট ছোট নৌকাকে চলাচল করতে দেখা যায়। নৌকায় থাকা লোকজন ঢেউয়ের মধ্য থেকে বাক্স টেনে তুলছিলেন। একটি ভিডিওতে একটি ছোট নৌকাকে পূর্ণ আকারের একটি পণ্যবাহী কনটেইনার টেনে নেওয়ার চেষ্টা করতেও দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে। তবে এর মধ্যে অল্প কয়েকটি জাহাজ ডুবে গেছে। ‘জিএফএস প্রাইড’ ২৪ ঘণ্টার মধ্যে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ এবং যুদ্ধ শুরুর পর তৃতীয় ডুবন্ত জাহাজ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হামলায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’ জাহাজটি ডুবে যায়।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলার তীব্রতা বেড়েছে। এ পরিস্থিতিতে জাহাজগুলোকে প্রণালি এড়িয়ে চলার সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রে ভাসমান কনটেইনারের আশপাশে চলাচলের সময় সতর্ক থাকতে স্থানীয় জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানি নৌবাহিনী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য