ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৬:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৬:২০:৩৯ অপরাহ্ন
নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় আরেক ছাত্রীকেও মাদক খাওয়ানো হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলা অ্যাটর্নির কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আদালতের নথি অনুযায়ী, গত মার্চে ম্যানহাটনের ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজির আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। তবে নিহত ও বেঁচে যাওয়া দুই ছাত্রীর নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

অভিযোগপত্র অনুযায়ী, এ ঘটনায় ব্রঙ্কসের ১৯ বছর বয়সী মোয়েসেস ফ্রেইরের বিরুদ্ধে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত মাদক সরবরাহ, মাদক সরবরাহের ফলে মৃত্যু এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কুইন্সের ১৮ বছর বয়সী ব্রায়ান পেরালতা কাব্রেরার বিরুদ্ধে মাদক সরবরাহের ষড়যন্ত্র এবং এর ফলে মৃত্যু ও গুরুতর শারীরিক ক্ষতি হওয়ার অভিযোগ আনা হয়েছে। দুজনই নিজেদের নির্দোষ দাবি করে আদালতে অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগপক্ষের দাবি, গত ১৮ মার্চ ফ্রেইরে দুই ছাত্রীর একজনকে মেক্সিকো থেকে আনা খাঁটি কোকেন বলে একটি মাদক দেন। তিনি তাকে আশ্বস্ত করেছিলেন, ওই মাদকে ফেন্টানাইল নেই। কিন্তু অভিযোগপত্রে বলা হয়েছে, ফ্রেইরে জানতেন মাদকটি আসলে ফেন্টানাইল। তিনি মাদকটি কাব্রেরার কাছ থেকে সংগ্রহ করেছিলেন এবং এর আগে একে নকল ও বিষ বলে উল্লেখ করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, আবাসিক ভবনে পৌঁছানোর পর ফ্রেইরে দুই ছাত্রীকে মাদকটি সেবনে উৎসাহিত করেন। এর পরপরই তারা দুজন অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় ফ্রেইরে একজনকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তখন অন্য ছাত্রীও কয়েক ফুট দূরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ধর্ষণের পর ফ্রেইরে অচেতন ছাত্রীর নগ্ন ছবি তোলেন এবং সেগুলো বন্ধুদের কাছে পাঠান। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর তিনি আবাসিক ভবনের নিরাপত্তাকর্মীদের খবর দেন। তখন তিনি জানান, অতিরিক্ত মদ্যপানের কারণে দুই ছাত্রী অচেতন হয়ে পড়েছেন।

নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রীকে উদ্ধার করেন এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন জ্ঞান ফিরে পেলেও অন্যজনের মৃত্যু হয় কয়েক দিন পর। অভিযোগপত্র অনুযায়ী, তীব্র ফেন্টানাইল বিষক্রিয়াজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের নিউইয়র্ক টাস্কফোর্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্রিস্টোফার রবার্টস বলেন, কলেজ হওয়ার কথা তরুণদের শেখা, বেড়ে ওঠা ও স্বপ্ন পূরণের জায়গা—শিকারিরা যেখানে তাদের অসহায়ত্বের সুযোগ নেবে, এমন জায়গা নয়। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ কিংবা নিজের আবাসিক কক্ষে—সব জায়গায় শিক্ষার্থীদের নিরাপদ বোধ করার অধিকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা চলার মধ্যেই এ ঘটনা সামনে এসেছে। গত মাসে কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়, নিজের সাবেক নারী শিক্ষার্থী সংগঠন, একটি ভ্রাতৃসংগঠন এবং ওই সংগঠনের সাত সাবেক সদস্যের বিরুদ্ধে মামলা করেন। এ সপ্তাহেই শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি ভ্রাতৃসংগঠনের অনুষ্ঠানে ২১ বছর বয়সী এক নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে পুলিশকে জানান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য