বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিভিশন ক্রিকেট দলের মালামালবাহী কাভার্ড ভ্যান থেকে চুরির ঘটনায় ৩ লাখ টাকা, দুটি লাগেজ ও একটি স্কুলব্যাগ উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ১৫ অক্টোবর ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, ৮ হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার মোঃ মোজাম্মেল হক (৩২) ও মোঃ রুবেল আহমেদের (৩৮) দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ অক্টোবর মোজাম্মেলের ভাড়া বাসা থেকে ৩ লাখ টাকা এবং ১৬ অক্টোবর রুবেলের বাড়ির গোয়ালঘর থেকে দুটি লাগেজ ও একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় পুঠিয়া থানায় ১৫ অক্টোবর মামলা করা হয়েছে। গ্রেফতার রুবেল আহমেদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :