ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি চারঘাট সিমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:০৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:০৮:১৮ অপরাহ্ন
গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি
গ্রেফতারি এড়াতে বার বার ঠিকানা বদলাচ্ছেন উত্তরপ্রদেশের লখনউয়ের মডেল শ্রদ্ধা দুবে। ক্যাফে মালিক শিবা শর্মার মৃত্যুর ঘটনায় তাঁকে খুঁজছে পুলিশ। সীমান্ত পেরিয়ে নেপালে পালিয়ে যাওয়ার ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু তার পরেও শ্রদ্ধার নাগাল পাচ্ছে না পুলিশ।

তদন্তকারী সূত্রের খবর, প্রতিদিন ঠিকানা বদলাচ্ছেন শ্রদ্ধা এবং তাঁর বোন রশ্মি। তাঁদের মোবাইলের অবস্থান চিহ্নিত করে পুলিশ সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছোনোর আগেই ঠিকানা বদলে ফেলছেন শ্রদ্ধারা। ফলে ম়ডেল তথা সমাজমাধ্যমপ্রভাবী শ্রদ্ধাকে ধরতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পুলিশকে। সীমান্ত এলাকা এবং মোবাইল পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন এমন কেউ তাঁদের সহযোগিতা করছেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধাদের নাগাল পেতে ভারতের তিনটি মোবাইল নম্বর এবং নেপালের একটি মোবাইল নম্বরের মাধ্যমে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। ঘটনার পর ৮ দিন হয়ে গিয়েছে। শ্রদ্ধাদের কেন গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে সরব হয়েছে শিবার পরিবার। উল্লেখ্য, দু’দিন আগেই শ্রদ্ধাদের দু’টি ছবি প্রকাশ্যে আসে। সেই ছবি দু’টি নেপালের বলে দাবি করা হয়। ঘটনাচক্রে, নেপালের সীমান্তলাগোয়া জেলা বহরাইচের রূপাইডিহার কাছে শ্রদ্ধাদের গাড়ির হদিস মেলে। তা থেকেই তদন্তকারীদের সন্দেহ হয় শ্রদ্ধারা নেপালে আশ্রয় নিয়েছেন। তার মধ্যেই নেপাল সীমান্তে সিসি ক্যামেরার ফুটেজে শ্রদ্ধাদের দেখা যায়। সেখানে একটি টোটোতে শ্রদ্ধা, তাঁর বোন রশ্মি এবং গাড়িচালক আদিলকে দেখা গিয়েছে। তার পর থেকে নেপালে শ্রদ্ধাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে লখনউ পুলিশ। এ ক্ষেত্রে নেপাল পুলিশের সহযোগিতাও নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

গত ৯ অক্টোবর ক্যাফে মালিক শিবার দেহ উদ্ধার হয়। শ্রদ্ধা যে আবাসনে থাকতেন, সেই আবাসনের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে দাবি। যদিও শিবার মায়ের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ তুলেছেন শিবার লিভ ইন সঙ্গী শ্রদ্ধা, তাঁর বোন রশ্মি এবং গাড়িচালক আদিলের বিরুদ্ধে। তার পর থেকেই পলাতক তিন জনই।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার