ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি চারঘাট সিমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:১২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:১২:২৭ অপরাহ্ন
গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ
বিপজ্জনক মোটরবাইক স্টান্ট করতে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতির মুখে পড়লেন এক ব্যক্তি। একটি মেলায় ভয়ানক খেলা দেখিয়ে দর্শকদের চমকে দিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিনি। এক চুলের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ওই তরুণ। স্টান্ট চলাকালীনই হঠাৎ লুটিয়ে পড়লেন তিনি। সেই মারাত্মক ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ৩৯ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যায়, মেলার মাঠে লোকজন জড়ো হয়েছে বাইক স্টান্ট দেখতে। এক তরুণের গলা ও শরীরের উপরের অংশে দড়ি বাঁধা রয়েছে। দড়িগুলি প্রায় ছ’টি বাইকের সঙ্গে যুক্ত। বাইকচালকেরা বিভিন্ন দিকে দড়ি টানতে শুরু করতেই বিপদ ঘনিয়ে আসে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকদের চমকে দেওয়ার এই স্টান্ট পরিণত হয় মর্মান্তিক ঘটনায়।

বাইকগুলির গতি বাড়তেই তরুণ প্রচণ্ড জোরে সামনের দিকে এগিয়ে যান। তিনি দড়িগুলি টেনে বাইকগুলিকে থামিয়ে ভারসাম্য বজায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেন। হঠাৎ দড়িগুলি তাঁর গলায় আঁটসাঁটো হয়ে চেপে বসে। দম বন্ধ হয়ে কাতরাতে দেখা যায় তরুণকে। তাঁর চোখ, মুখ কুঁচকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। শুরু হয়ে যায় প্রবল হট্টগোল।

পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কয়েক জন পথচারী ওই তরুণকে দড়ি থেকে মুক্ত করতে সাহায্য করার জন্য ছুটে যান। ভিডিয়োয় আরও দেখা যায়, কয়েক জন বাইকচালক যান থামিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। আবার কয়েক জন চালক তাঁদের বাইকের গতি বাড়িয়ে দিচ্ছেন। সেই তরুণের অবস্থা শেষমেশ কী হল, তা ভিডিয়ো থেকে জানা যায়নি।

ভিডিয়োটি ‘ধ্রুব_রিপার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। সেটি দেখার পর নেটমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এই ধরনের ভয় ধরানো স্টান্ট প্রদর্শনীর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বোকার মতো খেলা খেললে বোকার মতো পুরস্কারই জিততে হয়।’’

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার