ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি চারঘাট সিমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:৫৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:৫৭:৫৮ অপরাহ্ন
পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক’ সভায় তিনটি ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহবায়ক ৩ কর্মকর্তা অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কে ওই তিন কর্মকর্তাকে শো-কোজ করার জন্য অনুরোধ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

শনিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ উপস্থিত থেকে এ অনুরোধ করেন।

এসময় ,৯ নং সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৫ নং সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম ও ১১ নং বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ছাড়া দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার তিন কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকা ও শো-কোজের বিষয়ে বলেন, সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক এ সভা আহবান করা হয়। কিন্তু এ সভায় কেন কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি। সংসদ সদস্য মহোদয় নিজে এ সভায় উপস্থিত ছিলেন।

সরকারি এ গুরুত্বপূর্ণ সভায় কেন ওই তিন কর্মকর্তা অনুপস্থিত ছিলেন তার কারণ দর্শানোর জন্য পত্র দেয়ার সভা থেকেই নির্দেশ দিয়েছেন তিনি। ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে দুর্গা পূজা উদযাপনে সরকার বিশেষ নির্বাহী আদেশে শনিবার কর্ম দিবস ঘোষণা করে।

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে উদযাপন উপলক্ষে ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ বিষয়ে সরকারি গুরুত্বপূর্ন এ সভায় এসব সরকারি কর্মকর্তার অনুপস্থিতি সরকারকে অসহযোগিতা করার সামীল। সে কারনে এসব কর্মকর্তাদের কারণ দর্শানোর জন্য ইউএনও কে অনুরোধ করেছি।

উল্লেখ্য এবার এ উপজেলায় ১২২ টি মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে । সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার