রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪৭ বোতল ইসকাফ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মদিনা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাঁর স্বামী জামরুল ইসলাম (৩৯) পালিয়ে যান। এ ঘটনায় আটক নারী ও তাঁর পলাতক স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে জামরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালিয়ানদহ গ্রামে জামরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের এসআই আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স। এ সময় শয়নকক্ষের মেঝেতে পুঁতে রাখা একটি ড্রামের ভেতর থেকে ৪৭ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে জামরুল ইসলামের স্ত্রী মদিনা বেগমকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামরুল ইসলাম পালিয়ে যায়।
এ ব্যপারে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘা থানায় মামলা করা হয়েছে।
এদিন বেলা ১১টার দিকে আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :