ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

পুণের অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আকাঙ্ক্ষার

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:২৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:২৬:৫৩ অপরাহ্ন
পুণের অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আকাঙ্ক্ষার পুণের অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আকাঙ্ক্ষার
পুণের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রির একটি অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ তথা মডেল আকাঙ্ক্ষা চৌধরী। ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রতিযোগী আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের আয়োজকেরা তাঁর পারিশ্রমিক মেটাননি, ব্যবস্থাপনায় চূড়ান্ত অব্যবস্থা ছিল এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে জানিয়েছেন আকাঙ্ক্ষা।

অভিনেত্রীর অভিযোগ, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে আনতে আসেননি আয়োজকেরা। অথচ ওই সময়েই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। আকাঙ্ক্ষার দাবি, তিনি বার বার অনুরোধ না করলে তাঁকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না আয়োজকদের। পরিস্থিতির অব্যবস্থাপনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষা অভিযোগ করেন, জোর করে তাঁকে একটি গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকের সামনেই গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, সঙ্গে নিজের টিম না থাকায় এবং নিরাপদ বোধ না করায় তিনি ভিতরে ঢুকতে পারবেন না বলে বার বার জানান। কিন্তু আয়োজকেরা তাঁর কথার গুরুত্ব না দিয়ে হাসাহাসি করতে থাকেন।

আকাঙ্ক্ষার কথায়, “জোর করে গাড়িতে বসিয়ে আমাকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। দর্শকের সামনেই গাড়ি থামিয়ে দেয় ওরা। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে টিম নেই, তাই আমি ভিতরে ঢুকতে পারব না। নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেগুলো হাসছিল, আমার কথা শুনছিল না। কী বোকা একটা ম্যানেজমেন্ট! এরা একেবারে চোর। সকলের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে অথচ...।”

ঘটনাটিকে অপহরণের মতো পরিস্থিতি বলেও বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। তাঁর অভিযোগ, তিনি ওই ব্যক্তিদের চড় মারার পরেই গাড়ি থামে। তিনি বলেন, “আমাকে একরকম অপহরণই করে ফেলেছিল। আমি ওদের চড় মারার পর ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব। কাউকে ছাড়ব না।”

তবে আয়োজকদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলির বিষয়ে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য