মাদারীপুর সদর মডেল থানায় দায়ের করা চাঞ্চল্যকর মানব পাচার ও অভিবাসী চোরাচালান মামলার প্রধান আসামি মো. ইমরান খানকে (৩৫) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের দারুল আমান আবাসিক এলাকার মিয়াখান রোডে লায়লা ফজল নীরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৮, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর সদর মডেল থানার মামলা নম্বর ১৭, তারিখ ১৬ অক্টোবর ২০২৬-এর এজাহারনামীয় এক নম্বর পলাতক আসামি ইমরান খান বাকলিয়া এলাকায় অবস্থান করছেন। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান খানের বাবার নাম মোঃ বাচা মিয়া। তার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানার চাটরা গ্রামে বলে জানানো হয়েছে।
মামলাটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর ইমরান খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক