ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:৪৫:১৭ অপরাহ্ন
পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে ঘোরা আর আড্ডার এই দিনগুলোতে অন্তত এক দিন শাড়ি পরা চাই-ই চাই! তবে অনেকেই শাড়ি পরতে গিয়ে দ্বিধায় পড়েন। মূল কারণ, শাড়ি পরলে পেট বা কোমরের কাছটা খানিকটা ভারী বা ফোলা লাগার ভয়। এর সমাধানও রয়েছে, তবে তার জন্য ডায়েট বা জিমে ছুটতে হবে না। তবুও একটু ফ্যাশন হ্যাকস ব্যবহার করলে বিনা খাটাখাটনিতেই শাড়ির লুক অনেকটাই ছিপছিপে দেখাতে পারে। রইল তেমনই কয়েকটি সহজ টিপস।

সঠিক ফ্যাব্রিক ও ডিজাইন নির্বাচন: স্লিম লুক চাইলে খুব শক্ত বা ফুলে থাকে এমন শাড়ি এড়িয়ে চলুন। শিফন, জর্জেট কিংবা লাইটওয়েট সিল্ক শরীরের সঙ্গে সুন্দরভাবে বসে যায়। ফলে অতিরিক্ত ভারী দেখায় না। প্রিন্টের ক্ষেত্রেও একটু সাবধান। বড় বড় মোটিফ বা চওড়া পাড়ের বদলে লম্বালম্বি স্ট্রাইপ কিংবা সরু পাড় বেছে নিন। এতে চোখের দেখায় শরীর কিছুটা লম্বা ও ছিপছিপে লাগে।

পেটিকোট বদলে শেপওয়্যার: শাড়ির নীচে পরা পেটিকোট অনেক সময় কোমরের কাছে বাড়তি ঘের তৈরি করে। বিশেষ করে সুতির ঘেরওয়ালা পেটিকোটে পেট ও কোমর আরও ভারী দেখাতে পারে। তাই চাইলে শাড়ি শেপওয়্যার ব্যবহার করতে পারেন। এতে কোমরের অংশটা সুন্দরভাবে বসে এবং শাড়ির ফলও ভাল আসে। প্যান্ডেল হপিংয়ের সময় হাঁটাচলার সুবিধার জন্য সাইড-স্লিট বা কাটা অংশ দেওয়া শেপওয়্যার বেছে নেওয়া ভাল।

কুঁচি করার কায়দা বদলান: শাড়ির কুঁচি ঠিকমতো না করলে পেটের কাছে কাপড় জমে গিয়ে শরীর ভারী দেখাতে পারে। তাই কুঁচিগুলো সমান করে ভাঁজ করে আগে পিন দিয়ে আটকে নিন। তারপর কোমরে গুঁজুন। আঁচল এলোমেলো করে ছেড়ে রাখার বদলে সমান প্লিট করে কাঁধে পিন-আপ করলে সাজ অনেক বেশি গোছানো দেখাবে।

ব্লাউজের কাটেও আছে ম্যাজিক: খুব ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজের বদলে কনুই পর্যন্ত বা থ্রি-কোয়ার্টার হাতা বেছে নিতে পারেন। এতে হাতের ভারী ভাব কিছুটা ঢাকা পড়ে। গলার কাটে ভি-নেক, ডিপ ইউ বা পানপাতা গলা বেছে নিলে ঘাড় লম্বা দেখায়। ফলে পুরো লুকেও একটা সুন্দর ব্যালেন্স আসে।

হিল পরুন, তবে আরাম ভুলবেন না: শাড়ির সঙ্গে হিল পরলে শরীর স্বাভাবিকভাবেই একটু লম্বা দেখায়। আর লম্বা দেখালে লুকও ছিপছিপে লাগে। তবে পুজোয় অনেকটা হাঁটতে হবে বলে খুব উঁচু হিলের বদলে ওয়েজেস বা প্ল্যাটফর্ম হিলস বেছে নিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন- শাড়ি পরার আগেই জুতো পরে নিন। তাতে শাড়ির দৈর্ঘ্য ঠিক রাখা সহজ হবে।

শেষ কথা আত্মবিশ্বাস: শরীরের গড়ন যেমনই হোক, সেটাই স্বাভাবিক এবং সুন্দর। স্লিম দেখানোর চেষ্টা করতে গিয়ে নিজের স্বস্তি নষ্ট করার কোনও প্রয়োজন নেই। সঠিক শাড়ি, স্মার্ট ড্রেপিং আর নিজের উপর ভরসা, এই তিনটিই পুজোর সাজে আসল ম্যাজিক।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য