ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৭:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৭:৪৬:৫০ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২০ অক্টোবর রাজশাহী সফর উপলক্ষে নগরীতে প্রচার মিছিল ও প্রস্তুতি সভা করেছে রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। সফর উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে থেকে প্রচার মিছিলটি বের হয়। মিছিলটি ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভা ও প্রস্তুতি সভায় মিলিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কচি ও সাধারণ সম্পাদক আতাউর।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২০ অক্টোবরের জনসভায় সর্বোচ্চসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, জনসভা সফল করতে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ জোরদার করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু, রাজপাড়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং রিকশা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

এ ছাড়া প্রচার মিছিল ও প্রস্তুতি সভায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও রিকশা শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার