ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৯:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৯:০৫:২০ অপরাহ্ন
বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়টির মাঠে নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে নাচানাচি করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী গান বাজিয়ে নাচানাচি ও আনন্দ-উল্লাস করছে। এ সময় নীরব, ইউনুস ও মিতু নামের কয়েকজন শিক্ষার্থীকে গানের তালে নাচার সময় বোতল হাতে অভিনয় করতে দেখা যায়। বোতলের ভেতরে মদের মতো তরল পদার্থ থাকলেও সেটি প্রকৃতপক্ষে মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর গায়ে সাদা গেঞ্জি দেখা যায়, যাতে বিভিন্ন বাক্য লেখা ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার নিয়মিত পাঠদানের শেষ দিনে বিকেল ৪টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। বিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন মোট ৬০ জন। তাঁদের মধ্যে ২১ জন ছাত্র ও ৩৯ জন ছাত্রী। শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এমন কাজ করেছে। বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান, বোতলের ভেতরে মদ ছিল নাকি অন্য কোনো তরল পদার্থ, তা তাঁরা জানেন না। কাউকে ওই তরল পান করতেও দেখেননি। তবে বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে এভাবে বোতল হাতে নিয়ে নাচানাচি করা ঠিক হয়নি বলে তাঁরা স্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার