ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৯:৩৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৯:৩৪:১৮ অপরাহ্ন
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে একটি এএইচ-৬আই নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। 

বিবৃতিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কপ্টারে থাকা দুই সেনা কর্মকর্তা প্রাণ হারান।

অন্যদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, নাজরানের কাছে হামলা চালানোর সময় তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি এএইচ-৬আই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। তবে প্রকাশিত ভিডিওটিতে ঘটনার দৃশ্য স্পষ্ট ছিল না। বার্তা সংস্থা রয়টার্স তাদের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নতুন মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্স-এ দাবি করেছিলেন যে, তাদের দল নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে দুটি ভিন্ন বিবৃতির ঘটনা একই কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ইয়াহিয়া সারির সেই এক্স বার্তার জবাবে রোববার কয়েকটি সারিবদ্ধ অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করে মোবাইলের মাধ্যমে প্রতিক্রিয়া জানান সৌদি মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি লেখেন, আপনারা এটি ভূপাতিত করার দাবি করছেন, তবে এটি খুব শিগগিরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে।

উল্লেখ্য, ইয়েমেনভিত্তিক সশস্ত্র সংগঠন হুথি ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত ঘেঁষা নাজরান অঞ্চলে হুথিদের হামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরান যুদ্ধের মধ্যে ইয়েমেন সংঘাতও আরেকটি নতুন রণাঙ্গনে পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার