ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৫:৪৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:৪৮:১২ অপরাহ্ন
রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে: রিটন
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীবাসী প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সফর রাজশাহীর জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।

তিনি বলেন, রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীর শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাসিক প্রশাসক আরও বলেন, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষকদের কৃষিঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব প্রতিশ্রুতির অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান