ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চেষ্টা, রাণীশংকৈল প্রেসক্লাবে ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৬:০৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৬:০৬:৪১ অপরাহ্ন
সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চেষ্টা, রাণীশংকৈল প্রেসক্লাবে ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন রাণীশংকৈল প্রেসক্লাবে ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রনহাট্টা চৌরঙ্গী এলাকার নিজ স্ত্রী সন্তান ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদের লোভে পাগল বানানোর চেষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি নিয়মিত প্রাইভেটকার চালানোসহ স্থানীয় জুয়েলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার এ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির দিকে নজর পড়ে নিজের ছেলে মাসুদ রানা, স্ত্রী নাসিরুন, মেয়ে আদিরুন, আকসেমা এবং হরিপুর উপজেলার রনহাট্টা চোরঙ্গী এলাকার জামাতা শাহজাহান কবিরের।।

অভিযোগে তিনি আরো বলেন, আব্দুল কাদের তাদের নামে সম্পদ লিখে দিতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে (মানসিক ভারসাম্যহীন) বা পাগল প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সহজেই তার অঢেল সম্পত্তি দখল করে নেওয়া যায়। এছাড়াও তারা আমাকে জোরপূর্বক মনবাড়ি সাইকেয়াকিট্রিক কেয়ার এন্ড রির্সাস সেন্টার রংপুরে ২৮ দিন ভর্তি করে রাখে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিতা আব্দুল কাদের জোর দিয়ে বলেন, আমি শতভাগ সুস্থ মানুষ। স্থানীয় বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ আমার পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন। এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশন ও মেডিকেল সনদপত্র অনুযায়ী আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। এসময় সঙ্গে থাকা ভাতিজা জসিমউদ্দীনও বলেন,তার চাচা সম্পূর্ণ সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, শুধু সম্পদ লিখে না দেওয়ার অপরাধে নিজের সন্তান ও পরিবার তাকে সমাজে পাগল সাজিয়ে চরম হেয় প্রতিপন্ন করছে এবং তার ওপর অত্যাচার চালাচ্ছে। নিজের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় বাধ্য হয়ে ভুক্তভোগী আব্দুল কাদের বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫