রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বন্ধ কলকারখানাগুলো চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রাজশাহীর অর্থনীতিতে গতি ফিরবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী কৃষিনির্ভর একটি অঞ্চল। এখানে প্রচুর আখ ও সবজি উৎপাদন হয়। এ অঞ্চলে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো বন্ধ রয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এসব প্রতিষ্ঠান সচল করা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় সরকারের কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও নিম্নআয়ের মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড এসব উদ্যোগের অন্যতম।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় একজন উপকারভোগী মাসে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন।
রিজভী বলেন, কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই পরিকল্পনারই অংশ।

ইব্রাহীম হোসেন সম্রাট