বিগ বস-এর ঘরে ক্রমশ বদলাচ্ছে সমীকরণ। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ক্লিপিংয়ে দেখা গিয়েছে, নন্দিনীর সঙ্গে জীতুর কথোপকথন এবং রাজবীরের সঙ্গে সৃজলার বিবাদ। সব মিলিয়ে রিয়্যালিটি শোয়ের অন্দরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
প্রকাশ্যে আসা ক্লিপিংয়ে নন্দিনীকে জীতুর উদ্দেশে বলতে শোনা যায়, তাঁর সঙ্গে কথা বলার সময় জীতু নাকি খারাপ ব্যবহার করেন। পাশাপাশি সৃজলার আচরণ নিয়েও জীতুকে সতর্ক করেন তিনি। অন্যদিকে, রাজবীর জীতুকে জানান, এবার থেকে তিনিও পাল্টা চাল দিতে শুরু করবেন। সৃজলার সঙ্গে জোট বেঁধে কীভাবে খেলা চলছে, সেই বিষয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেন রাজবীর। রাজবীরের এই মন্তব্যে ক্ষুব্ধ হন সৃজলা। এর পরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তবে ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
এর আগে গত সোমবার প্রতিযোগীদের বাড়ি থেকে এসেছিল পুজোর উপহার। সেই উপহার ঘিরেই তৈরি হয় আরেকটি বিতর্ক। নন্দিনী রাজবীরের ‘হিরো জুম’-এর উপহারটি লুকিয়ে রাখেন বলে জানা যায়। উপহার খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজবীর। রাগের মাথায় নিজের ভাগের দুধ, কর্নফ্লেক্স, ডিম ও নুডলস-সহ সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে দেন তিনি। তাঁর এই আচরণে অসন্তোষ প্রকাশ করেন বাড়ির অন্য সদস্যরাও। পরে নন্দিনী জানান, উপহারটি তিনিই লুকিয়েছিলেন। কিন্তু ততক্ষণে রাজবীর নিজের খাবার নষ্ট করে ফেলেছেন।
এদিকে, প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছেন দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রি। অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী রণিতা দাসের প্রবেশে বদলাতে পারে খেলার কৌশল। নতুন প্রতিযোগীরা কীভাবে নিজেদের জায়গা তৈরি করেন এবং পুরনো প্রতিযোগীদের সমীকরণে কতটা প্রভাব ফেলেন, এখন সেদিকেই নজর দর্শকদের।
অন্যদিকে, চলতি সপ্তাহের নমিনেশন তালিকায় রয়েছেন জীতু কামাল, ভরত কল, নন্দিনী দত্ত, সৃজলা গুহ, তনুশ্রী রায় দাস ও সোনামণি সাহা। ফলে নমিনেশন পর্ব ঘিরেও বাড়ছে উত্তেজনা। ঘরের অন্দরে বিবাদ, নতুন জোট এবং ওয়াইল্ড কার্ড প্রতিযোগীদের আগমনের পর শেষ পর্যন্ত কারা টিকে থাকেন, এখন সেটাই দেখার।

বিনোদন ডেস্ক