সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১২।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানার তেলকুপি গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবাহী বাসে করে মাদক পরিবহনের অভিযোগে ওই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত ওবিরুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি :