ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:০১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:০১:৩৯ অপরাহ্ন
নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন জেলের বিরুদ্ধে।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাজাহান শরীফ (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী (৩১) নদী পার হওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। পরে তাকে দিঘলিয়ার দিকে না নিয়ে কয়েকশ গজ দূরে মধুপুরের শ্যামনগর এলাকার পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামিউল শেখ, মাজাহারুল কাজী ও শাজাহান শরীফকে গ্রেপ্তার করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক