ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:০৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:০৬:১০ অপরাহ্ন
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীদের নিয়ে তার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’

একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। পরে তার ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। তাদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এমন পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের একটি পেশাজীবী গোষ্ঠী হিসেবে লক্ষ্য করে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয়।

স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মী বলেন, এ মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। একজন সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডা. মিজানুর রহমানের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। একই সঙ্গে তারা এ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, ‘একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক