ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর মহারাষ্ট্রের ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের ‘তুই আমার থেকে বেশি আয় করিস’ মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্ত্রীকে রাস্তায় মারধর ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে হবে যোগদানকৃত কনস্টেবলদের, পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৫:১৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৫:১৭:২৯ অপরাহ্ন
ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে হবে যোগদানকৃত কনস্টেবলদের, পুলিশ কমিশনার ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে হবে যোগদানকৃত কনস্টেবলদের, পুলিশ কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এ আনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহভরে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশ কমিশনার তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তোমাদের হাতে-কলমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উদ্বোধনী কোর্সে মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২